All Event
news

01 Jan 1970 - 01 Jan 1970

রাবিপ্রবি’তে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. তারিখ রোজ রবিবার দুপুর ১২:৩০ ঘটিকায় একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয় যার শিরোনাম “Be Useful and the world will find You”। অর্থ্যাৎ আপনি যদি মানুষের জন্য উপকারী হয়ে উঠতে পারেন তাহলে পৃথিবী নিজেই একদিন আপনাকে খুঁজে নেবে। আমরা অনেকেই স্বীকৃতি, সাফল্য, উন্নতি বা পরিচিতি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি কিন্তু সত্য হলো সাফল্যের পেছনে না ছুটে মানুষের কাজে লাগার চেষ্টা করলে সাফল্য নিজেই ধরা দেবে।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। সেমিনারে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক এ অবস্থিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইটি প্রতিষ্ঠান ইউটিসি এসোসিয়েটস্ (UTC Associates, New York) এর প্রেসিডেন্ট এবং সিইও জনাব আজিজ আহমেদ। সভার সভাপতিত্ব করেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম। সেমিনারে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র সার্টিফিকেট ও ভালো সিজিপিএ জীবনে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সময় ও প্রযুক্তির সঙ্গে নিজের দক্ষতা ও জ্ঞান সমন্বয় করে নিজেকে উপস্থাপন করা এবং সমাজে নিজের কাজ তথা গবেষণা লব্ধ জ্ঞানের প্রতিফলন বা প্রভাব তুলে ধরা। শিক্ষার্থীরা যাতে ইন্টারভিউতে নিজেদের দক্ষতা ও তাদের গবেষণা কাজসমূহ সঠিকভাবে উপস্থাপন করতে পারে সেজন্য নিজেদেরকে তৈরি করতে হবে এবং প্রতিনিয়ত তাদের দক্ষতা উন্নত করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। সমাজ, রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সেবা দেয়াই আমাদের সকলের মূখ্য উদ্দেশ্য হওয়া উচিত। তিনি শিক্ষার্থীদেকে অনুপ্রেরণামূলক কাজ করার জন্য উৎসাহিত করেন এবং দেশে-বিদেশে রাবিপ্রবি’র শিক্ষার্থীদের অবদান রাখার আহবান জানান। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কীনোট স্পিকার প্রকৌশলী আজিজ আহমেদকে তাঁর জীবনের বাস্তবতা ও বর্তমান বিশ্বে প্রযুক্তির ব্যবহার ও তথ্য সম্বলিত উৎসাহমূলক বক্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেমিনারের কীনোট স্পিকার প্রকৌশলী আজিজ আহমেদ বক্তব্যের শুরুতে আমেরিকাতে শিক্ষাজীবন শুরুর সংগ্রাম, পার্ট-টাইম চাকরির মাধ্যমে টিউশন ফি জমানো, পেয়িং গেস্ট হিসেবে থাকা এবং তাঁর প্রতিষ্ঠিত UTC Associates Inc.- সিস্টেম ও নেটওয়ার্কিং কোম্পানি সম্পর্কে আলোচনা করেন। ১৯৮৯ সালে বিশ্ববিখ্যাত Bell Labs এ ইন্টার্নশিপের তাঁকে প্রযুক্তিখাতে কাজ সুযোগ তৈরি করেছিলো বলে তিনি উল্লেখ করেন। বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে AI এর প্রায়োগিক ব্যবহার সম্পর্কে বিশদ আলোচনা করেন। এক্ষেত্রে বর্তমান ও ভবিষ্যতের সম্ভাবনার কথাও বলেন। নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খেয়ে চলার উপর গুরুত্ব দেন। তিনি বিভিন্ন অ্যাপস, মেশিন লার্নিং, সফটওয়্যার, ওয়েবসাইট ডিজাইন, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ, সাইবার সিকিউরিটি, পাইথন, ড্রোন প্রযুক্তিসহ অনুরূপ বিষয়-প্রযুক্তি নিয়ে উদ্ভাবনী গবেষণা করে সমাজের বিভিন্ন সেক্টরে ভবিষ্যৎ উপযোগী চাহিদা পূরণে কাজ করার আহবান জানান। তিনি জীবনে উচ্চাবিলাসী পরিকল্পনা না করে ছোট কাজ দিয়েই জীবন শুরু করার উপর গুরুত্ব দেন। জীবনে কোনো ব্যর্থতাই যেন হতাশাগ্রস্ত করতে না পারে; বরং হতাশাকে শক্তিতে পরিণত করতে হবে এবং সমসময় নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে। তিনি সামাজিক সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, কম্পিউটার সায়েন্স এমন একটি সাবজেক্ট- যেই ডিগ্রী, প্রায়োগিক জ্ঞান, দৃঢ়তা, নিয়মানুবর্তিতা ও স্বপ্ন দিয়ে দেশ-বিদেশের যেকোনো প্রতিষ্ঠানে কাজ করা সম্ভব। দেশের উন্নয়নে এবং উদ্ভাবনে আমাদের প্রযুক্তিকে ধারণ করতে এবং কাজে লাগাতে হবে। তিনি বলেন, রাঙ্গামাটির শিক্ষার্থীদের কোনো প্রতিবন্ধকতা নেই, তারা যেখানেই যাক না কেনো, ভার্চুয়ালি তারা পৃথিবীকে অনেক কিছু দিতে পারবে। পরিশেষে কীনোট স্পিকার প্রকৌশলী আজিজ আহমেদ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

news

01 Jan 1970 - 01 Jan 1970

রাবিপ্রবি’তে Hult Prize এর ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা Hult Prize এর রাবিপ্রবি ক্যাম্পাস পর্যায়ের ২০২৬ এর ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১:৩০ ঘটিকায় একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াং পাওয়ার ইন সোশ্যাল একশন (ঈপসা) এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আরিফুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন। প্রতিযোগিতায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব ফাহিম হোসেন। রাবিপ্রবি Hult Prize এর ক্যাম্পাস ডিরেক্টর মোঃ ইলিয়াছ।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও উদ্ভাবনী দল তাদের আইডিয়া উপস্থাপন করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোসা. হাবিবা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুদ্দিন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব মোঃ নাফিজ মন্ডল, Digiden IT এর সিইও ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জাবেদ উদ্দিন এবং Next Wave 360 Solutions এর সিইও ও প্রতিষ্ঠাতা জনাব আবদুল্লাহ আল কায়সার। অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে সৃজনশীলতা, সামাজিক প্রভাব, বাস্তবায়ন যোগ্যতা ও উপস্থাপনার ভিত্তিতে সেরা দল নির্বাচন করা হয়।

রাবিপ্রবি Hult Prize প্রতিযোগিতায় অংশগ্রহণকারী- The Savior, Aquanova, Safexit AI, D’Artagran, Local Stay, Econexus-এ ছয়টি দল Pitch Round এ Aqua Fish Feed; Smart Cold Chain for Industry Sustainable Fisheries; AI powered Smart Vision and Public Safety System; Bioshield; Sustainable Tourism এবং Plastic Recycling Process বিষয়ে তাদের আইডিয়া প্রজেক্ট উপস্থাপন করেন। এ ছয়টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে D’Artagran দল, প্রথম রানারআপ হয়েছে Local Stay দল এবং দ্বিতীয় রানারআপ হয়েছে Econexus দল।

অনুষ্ঠানে বলা হয়, Hult Prize তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সামাজিক সমস্যা সমাধানে নেতৃত্ব দিতে উৎসাহিত করবে। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তার মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।  

রাবিপ্রবি Hult Prize ফাইনাল প্রতিযোগিতার সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো- রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব, Think Bright, Infogram, The Business Standard, The Graduates, News 24, The Daily Campus, The Bayline Journal, The Positive One, Skino, Digiden IT, Neeshorgo।

news

01 Jan 1970 - 01 Jan 1970

রাবিপ্রবি’তে RMSTU Career Club এর আয়োজনে Public Speaking প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ০৩ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. তারিখ রোজ মঙ্গলবার সকাল ০৯:৩০ ঘটিকায় একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব এর উদ্যোগে ‘The Voice Of RMSTU’ শিরোনামে Public Speaking প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব ফাহিম হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির। তিনি বক্তব্যের শুরুতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজক এবং প্রতিযোগীদেরকে স্বাগত জানান। তিনি শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে নিজেদের পছন্দের ক্যারিয়ার গড়ে তোলার জন্য কাজ করার আহবান জানান। তিনি শিক্ষার্থীদেরকে সুন্দর ও সফল ক্যারিয়ার গড়ে তোলার জন্য নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে পরিকল্পনা অনুযায়ী ক্যারিয়ার ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) করার জন্য উদ্বুদ্ধ করেন। এছাড়াও শিক্ষার্থীদেরকে এমপ্লয়াবিলিটি স্কিলস (employability skills) অর্জন করার জন্য অনুপ্রাণিত করেন। তিনি ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার গড়ে তোলার জন্য যেকোনো কর্মশালা আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

Public Speaking প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম, প্রথম রানারআপ হয়েছেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী সানজিদা রুবায়েত জেসিফা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাওসার। এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার রাব্বি তন্ময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আলিফ সাঈদ ফাতিক এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আকলিমা আক্তার।

news

01 Jan 1970 - 01 Jan 1970

রাবিপ্রবি’তে চবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে আজ ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ২:৩০ ঘটিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৫৭তম ব্যাচের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপের  অংশ হিসেবে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রায় ১৫০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. তাসলিমা আক্তার, জনাব মোহাম্মদ ইসহাক, সহকারী অধ্যাপক জনাব তাহমিদা খানম, প্রভাষক জনাব এস.এ রহমান এবং জনাব তমা রাণী মিস্ত্রি । উক্ত কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

রিসার্চ মেথোডোলজি সম্পর্কে আলোচনায় মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় শিক্ষার্থীদেরকে এ সংক্রান্ত গ্রন্থ এবং গবেষণা প্রবন্ধ পড়ার আহবান জানান। তিনি শিক্ষার্থীদেরকে গবেষণা করার সময় গবেষণায় নৈতিকতা (Research ethics) মেনে এবং প্লেজারিজম (Plagiarism) বিষয়ে সাবধানতা অবলম্বন করে গবেষণা পরিচালনা করার পরামর্শ প্রদান করেন। তিনি শিক্ষার্থীদেরকে শুধুমাত্র বিসিএস এর জন্য নয়, বরং নিজেদেরকে সমাজ এবং দেশের জন্য ভালো গবেষক হওয়ার আহবান জানান এবং ভালো মানের গবেষণা প্রবন্ধসমূহ প্রকাশ করতে বলেন যাতে শিক্ষার্থীরা তাদের গবেষণার মাধ্যমে দেশে-বিদেশে গবেষক হিসেবে পরিচিতি পায়। এছাড়াও তিনি Research Gap/Problem, Survey Questionnaire, Qualitative Research Methodology, Quantitative Research Methodology, Systematic Research, Hypothesis, variables সহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় শিক্ষার্থীদের Springer, Taylor & Francis, Nature এর মতো ভালোমানের পিয়ার রিভিউড জার্নালে তাদের গবেষণাসমূহ প্রকাশ করার আহবান জানান। এছাড়াও নিজেদের গবেষণার কাজের ধরণ অনুযায়ী অন্যান্য গবেষকদের সাথে কানেক্টিভিটি বৃদ্ধির জন্য দেশের অভ্যন্তরে Asiatic Society মতো বিভিন্ন স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়া ও আজীবন সদস্যপদ লাভের বিষয়ে তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

news

01 Jan 1970 - 01 Jan 1970

রাবিপ্রবি’তে বাঁধন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও নতুন কমিটি ঘোষণা

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” শ্লোগানকে ধারণ করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ০২ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. তারিখ রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটি ঘোষণা, রক্তদাতা সংবর্ধনা, দায়িত্ব হস্তান্তর ও নবীন বরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য যে, বিগত বছরে (২০২৫ সাল) কমিটি বিনামূল্যে ২৬৪ ব্যাগ রক্ত দান করে এবং শহিদ আব্দুল আলী একাডেমীসহ রাঙ্গামাটির দূরবর্তী বরকল উপজেলার ভূষণছড়া গ্রামে বিনামূল্যে ২৫২ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি একাডেমিক কারিকুলামের বাইরে সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সাথে জড়িত থেকে সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের সর্বদা ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন। এছাড়া রক্তদান কার্যক্রম সম্প্রসারণ, মানবিক সেবার মানোন্নয়ন এবং তরুণদের আরো বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন। রাঙ্গামাটিতে অবস্থিত বিভিন্ন কলেজ ও স্কুলে এ কার্যক্রম ছড়িয়ে দেয়ার আহবান জানান।

আগামী ১ বছর মেয়াদের জন্য (২০২৬ সাল) বাঁধন এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এ নতুন কমিটি ঘোষণা করেন বাঁধনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। নবগঠিত কমিটির পদসমূহে নির্বাচিতরা হলেন: জোনাল প্রতিনিধি প্রমিত রায় (টিএইচএম), সভাপতি মোঃ হাসিবুর রহমান মিশকাত (এফএমআরটি), সহ-সভাপতি-১ অর্জুন মন্ডল, সহ-সভাপতি-২ মোঃ সাব্বির হোসেন (এফএমআরটি), সাধারণ সম্পাদক আলিফ সাঈদ ফাতিক (টিএইচএম), সহ- সাধারণ সম্পাদক পার্থ নাথ (এমজিটি), সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাব্বি তন্ময় (টিএইচএম), সহ-সাংগঠনিক করুন চাকমা (এমজিটি), কোষাধ্যক্ষ নিশান দে, দপ্তর সম্পাদক ছিদ্দিকুর রহমান রাকিব (এফএমআরটি), তথ্য ও শিক্ষা সম্পাদক মোঃ সাকিবুল ইসলাম (টিএইচএম), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমাতুল্লাহ ফারাবী ঈশা (সিএসই), শহীদুল আলী (এমজিটি), অনিক চন্দ্র নাথ (এমজিটি) এবং কার্যনির্বাহী সদস্য মহিমা আক্তার সাবহা (টিএইচএম), ফয়সাল আহম্মেদ (এফইএস), মুবিনা সুলতানা (এফইএস)।

নবনির্বাচিত কমিটির সদস্যরা বাঁধন এর আর্দশ ও লক্ষ্যকে সামনে রেখে স্বচ্ছতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে রক্তদান কার্যক্রমকে আরো গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম; এছাড়া শিক্ষক উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব ফাহিম হোসেন। সভার সভাপতিত্ব করেন বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর বিদায়ী সভাপতি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী প্রমিত রায় এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাউসার।

news

01 Jan 1970 - 01 Jan 1970

রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

ভাইস-চ্যান্সেলর মহোদয় শিক্ষার্থীদেরকে শারীরিকভাবে ফিট থাকার জন্য নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করার আহবান জানান। তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে যুক্ত থাকা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরকেও ধন্যবাদ জানান। শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ তেমনি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। আগামী বছরের মধ্য ডিসেম্বরে ক্রীড়া সপ্তাহ ঘোষনা করা হয়েছে। সে সপ্তাহে শুধুমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবেনা।

উল্লেখ্য যে, বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর বিভিন্ন ইভেন্ট হলো: দৌড় (১০০মি. ২০০মি. ও ৪০০মি.), চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, উচ্চ লাফ, লং জাম্প, দাবা, লুডু, ক্যারম, ব্যাডমিন্টন ও মিউজিক চেয়ার। সকালে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টসমূহে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং আগামী ১৬ ডিসেম্বর তারিখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, প্রক্টর, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.)সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

news

01 Jan 1970 - 01 Jan 1970

রাবিপ্রবি’তে আন্তর্জাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভালের (আইসিবিসি) তৃতীয় দিনের টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত ও সমাপ্তি ঘোষণা

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং বাংলাদেশ বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস) এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভালের (আইসিবিসি) তৃতীয় দিনের টেকনিক্যাল সেশন আজ ১৮/০৫/২০২৫ তারিখ সকাল ০৯:০০ ঘটিকা হতে শুরু হয় এবং বিকাল ০৫:৩০ ঘটিকা পর্যন্ত চলমান থাকে; অতঃপর এ কার্নিভালের সমাপ্তি ঘোষণা করা হয়।


উক্ত সেশনগুলো সকাল ৯:০০ থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত রাবিপ্রবি'র একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষ, কক্ষ নং ১০০১ ও ১০০২ এ নির্ধারিত প্রোগ্রামসুচি অনুযায়ী তিনটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। টেকনিক্যাল সেশনে কিনোট ও ইনভাইটেড স্পীচসহ সাতাশটি (২৭টি) গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

টেকনিক্যাল সেশনসমূহের চেয়ার ও কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং বাংলাদেশ বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি সোসাইটির সভাপতি ড. আসাদুল গণি; রাবিপ্রবি’র সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন জনাব ধীমান শর্মা ও রাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জনাব সূচনা আখতার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান ও রাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব ইমতিয়াজ আহমেদ।

কনফারেন্সের শেষ দিনে Drug Discovery and Development; Alternative Medicine and Natural Products in Human, Animal and Environmental Health; AI and In Silico Biology - এই তিনটি মূল বিষয়ের উপর গবেষকবৃন্দ বিভিন্ন শিরোনামে প্রায় ২৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া কার্নিভালের শেষ দিনে 3 Minutes Presentation, Idea Contest, Debate for Science (Phase 1 & 2) এবং Moves and Motions of Traditional Healers - সেশনসমূহ অনুষ্ঠিত হয়।

এ আইসিবিসি কনফারেন্সের তৃতীয় দিনে গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি এবং স্বনামধন্য সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনির্ভাসিটি চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, রায় বাহাদুর রণদা প্রসাদ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি এর অধ্যাপক-গবেষক ও শিক্ষার্থীবৃন্দ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

কনফারেন্সের শেষ দিনে ঔষধের আবিষ্কার ও উন্নয়ন, ব্রেস্ট ও জরায়ু ক্যান্সার, পাটের আঁশে কীট-পতঙ্গ নিয়ন্ত্রণ, বাত রোগের বিকল্প- ভেষজ চিকিৎসা, ম্যাগনেটিক হাইপারথারমিয়া ট্রিটমেন্ট, এন্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স, সাতকড়া ফলের ফার্মাকোলজিকাল বৈশিষ্ট্য বিশ্লেষণ, অরেগানো চাষ, ভেষজ চিকিৎসায় পার্বত্য চট্টগ্রামের টক ফলের ব্যবহার, টেকসই কৃষি গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক প্রয়োগ, ফসলের রোগ নির্ণয়ে ডিপ লার্নিং মডেল প্রভৃতি বিষয়ে গবেষকবৃন্দ তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

‘Moves and Motions of Traditional Healers’ সেশনে পার্বত্য অঞ্চলের তিনজন বনজ ঔষধের চিকিৎসক জনাব নিহার বিন্দু ত্রিপুরা, জনাব নবরাণী ত্রিপুরা ও জনাব সুগন্ধ তঞ্চঙ্গ্যা তাঁদের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি ও রোগের প্রকৃতি অনুসারে ভেষজ উপাদান এবং ভেষজ ঔষধ তৈরি করার প্রক্রিয়া তাদের নিজস্ব ভাষায় বর্ণনা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা এই চিকিৎসা পদ্ধতি তাদের পূর্বপুরুষ থেকে বংশ পরস্পরায় শিখেছেন এবং তাদের পরবর্তী প্রজন্মকে শেখানোর মধ্য দিয়ে চিকিৎসার এ ধারাটিকে টিকিয়ে রাখতে চান; কারণ ঐতিহ্যবাহী ভেষজ চিকিৎসার উপযোগিতা সমাজে এখনো বিদ্যমান বলে তারা মনে করেন।

কনফারেন্সের বিকালের সেশনে পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিটস প্রেজেন্টেশন, আইডিয়া কনটেস্ট এবং বির্তক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অধিকার করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ; থ্রী মিনিট প্রেজেন্টেশনে প্রথম স্থান অধিকার করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব জোবায়ের মাহতাব; আইডিয়া কনটেস্টে প্রথম স্থান অধিকার করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব হুযাইফা আহমেদ এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইপ্সিতা চাকমা আইডিয়া কনটেস্টে দ্বিতীয় পুরস্কার অর্জন করেন। বির্তক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বির্তক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বিজয়ী হয়। বির্তক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির জনাব ইমরান হোসেন ফাহিম শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়।

এ কনফারেন্সের সমাপনী দিনে বক্তব্য রাখেন বাংলাদেশ বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি সোসাইটির সভাপতি ড. আসাদুল গণি। তিনি এ আয়োজনের ও ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সমাপনী বক্তব্যে রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান কনফারেন্সে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় গবেষণা প্রতিষ্ঠানের গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী এবং রাবিপ্রবি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পৃষ্ঠপোষক ও মিডিয়া পার্টনারদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কনফারেন্সে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনকারী রাবিপ্রবি’র প্রায় চল্লিশ জনের অধিক শিক্ষার্থী এবং আইসিবিসির উপ-কমিটির সকল সদস্যদের নিরলসভাবে কাজ করায় বিশেষভাবে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের আরো বিজ্ঞানভিত্তিক তাত্ত্বিক ও প্রায়োগিক কনফারেন্স আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এ আন্তর্জাতিক কনফারেন্স রাবিপ্রবিকে উচ্চ পর্যায়ে নেয়ার সিঁড়ি রচনা করলো এবং এর মধ্য দিয়ে রাবিপ্রবি’র সাথে সারাদেশের গবেষণা প্রতিষ্ঠান ও গবেষকদের সাথে যে সেতুবন্ধন রচিত হলো তা পরবর্তীতে আরো সুদৃঢ় হবে ।

news

01 Jan 1970 - 01 Jan 1970

বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আজ দুপুর ২:০০ ঘটিকায় রাঙ্গামাটি  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে সেবামূলক প্রতিষ্ঠান ‘বাঁধন’ এর সাথে ছাত্রজীবনে তাঁর পথচলা ও বাঁধন এর সংবিধান রচনায় তাঁর সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ছাত্রজীবনে দায়িত্ববোধ ও নিজের সাথে আত্মিক টান থেকে বাঁধনের সাথে সম্পৃক্ত হয়েছি। ‘বাঁধন’ এর কার্যক্রমের সম্প্রসারণের ফলে আজ এই প্রত্যন্ত অঞ্চলেও ‘বাঁধন’ স্বমহিমায় কাজ করছে।

তিনি তাঁর বক্তব্যে মানুষের কল্যাণে রক্তদানে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং ১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালে রক্তদানকারী শহিদদের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ২০২৪ সালে এসে আমরা দেখেছি মানুষ দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে ও জীবন বদলানোর জন্য রক্ত দিয়েছে। একটা শোষণমুক্ত সমাজ নির্মাণের জন্য আমাদের প্রতিদিনকার আবহটা আমরা ইতিবাচক করতে চাই।          

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙ্গামাটি অফিসের সহকারী পরিচালক জনাব মোঃ রাজু আহমেদ। এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ধীমান শর্মা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর নবাগত সভাপতি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব প্রমিত রায়, নবাগত সাধারণ সম্পাদক ফিশরিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী জনাব নাজমুল হাসান,  বিদায়ী সভাপতি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব মেহের নিগার রিমি, বিদায়ী সাধারণ সম্পাদক ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব আরিফুল ইসলাম এবং বাঁধন রাবিপ্রবি ইউনিটের অন্যান্য সদস্যদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

news

01 Jan 1970 - 01 Jan 1970

রাবিপ্রবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ দুপুর ৩:৩০ ঘটিকায় রাঙ্গামাটি পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, ‘আমরা একটা চমৎকার সময়ের সান্নিধ্যে আছি এবং এই সময়টার জন্য অপেক্ষা করেছি। এসময়ে আমাদের অবশ্যই মনে রাখা উচিত আমরা ৫২ পার করে এসেছি, আমরা ১৯৭১ ভুলে যাইনি, এই সিঁড়ি বেয়ে আমরা শেষ পর্যন্ত ২০২৪ এ এসেছিলাম।’

ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের নবাগত শিক্ষার্থীদের সকলকে তিনি স্বাগত জানান এবং শিক্ষার্থীদের কাছে রাবিপ্রবি’র প্রত্যাশা নতুন দিগন্ত সৃষ্টি করবে। তিনি বলেন, ‘আজকে যারা নতুন, কাল তারা পুরাতন। নবাগত শিক্ষার্থীদের দায়িত্ব হচ্ছে এই নতুন সংস্কৃতি, নতুন ভাবনা এবং নতুন মূল্যবোধ দিয়ে পুরাতনকে ঢেকে ফেলা। নতুন এবং পুরাতনদের মাঝে যে সংযোগ সেতুটি, সেটি হোক আমাদের রাবিপ্রবি পরিবারের একাত্ম অনুষঙ্গ। আমাদের বিশ্ববিদ্যালয়কে একটা নতুন উচ্চতায় দেখতে চাই এবং তোমাদের মাধ্যমে আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চাই।’

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব আহমেদ ইমতিয়াজ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

news

01 Jan 1970 - 01 Jan 1970

রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও আবাসিক হলসমূহে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সেই সাথে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে কালো ব্যাজ পরিধান করে।

সকাল ৮:৩০ ঘটিকায় রাবিপ্রবি'র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদয়ের সাথে নিয়ে ক্যাম্পাসে অবস্থিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এসময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন জনাব সূচনা আখতার, প্রক্টর জনাব সাদ্দাম হোসেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর, বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান এবং কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কী অসম পরিস্থির মধ্যে ৫২’র ভাষা আন্দোলন ও জাতীয় জীবন মুক্তির আকাঙ্খা তৈরী হয়েছিল তার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং মাতৃভাষার অধিকার আদায়ে যাঁরা বুকের রক্ত দেয়ার সাহস দেখিয়েছিলেন তাঁদেরকে স্মরণ করার জন্য এবং তাঁদের চেতনা ধারণ করে দেশ বিণির্মানের আকাঙ্খাকে গতিশীল করে সর্বকাজে নৈতিকতার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান ।

তিনি আরও বলেন, ১৯৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া পাঠ পূর্বক তাদের চিন্তা-চেতনা প্রবাহমান রাখার জন্য ও দেমপ্রেমে উদ্ধুদ্ধ হওয়ার জন্য দেশের ও দপ্তরের সকল কাজ দক্ষতা, নিষ্ঠা ও নৈকিতকতার সাথে সম্পন্ন করে দেশের মর্যাদা বৃদ্ধি করে জাতি হিসেবে মাথা উচুঁ দাড়াবার জন্য অঙ্গীকারবদ্ধ হবারআহবান জানান। এছাড়া অত্র অঞ্চলে উচ্চ শিক্ষার একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এ অঞ্চলের মানুষের উচ্চ শিক্ষা নিশ্চিতকল্পে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এই মহান শহীদ দিবস সহ যুগে যুগে যে সাহসী তরুন-যুবক-ছাত্র-জনতা প্রাণ দিয়ে দেশ ও জাতীর জীবনে যে মুক্তির নেশা তৈরী করেছিল তা যেন বৃথা না যায় সে বিষয়ে সর্তক থাকার কথা বলেন।

এরপর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির উদ্যেগে আয়োজিত বই মেলা মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

news

01 Jan 1970 - 01 Jan 1970

রাবিপ্রবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের আয়োজনে আজ শুক্রবার সকাল ৯:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাসন অনুষদের ডিন জনাব সূচনা আখতার, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব সপ্তর্ষি চাকমা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব খোকনেশ্বর ত্রিপুরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রীদের হ্যান্ডবল খেলায় ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ রানার্স আপ হয়। ছাত্রদের ফুটবল খেলায় ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ রানার্স আপ হয়।

news

01 Jan 1970 - 01 Jan 1970

রাবিপ্রবিতে আন্ত:বিভাগ শীতকালীন ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

ট্যুরিজম এন্ড  হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে ৩-১ গোলে হারিয়ে ম্যানেজমেন্ট বিভাগের চ্যাম্পিয়ন মুকুট জয়

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের আয়োজনে রাবিপ্রবি আন্ত:বিভাগ  শীতকালীন ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আজ ফাইনাল খেলায় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ বনাম ট্যুরিজম এন্ড  হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায়  ট্যুরিজম এন্ড  হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে ৩-১ গোলে হারিয়ে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন মুকুট জয় করে। আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় রাবিপ্রবি'র  কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাসন অনুষদের ডিন জনাব সূচনা আখতার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন, ট্যুরিজম এন্ড  হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোসাঃ হাবিবা, শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড  হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব খোকনেশ্বর ত্রিপুরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, খেলাধুলার পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়কে উচ্চতর শিখরে তোলার জন্য তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা চাই সবার মধ্যে এ বোধটা তৈরি হোক। তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে ময়লা ফেলে রাখে যা মোটেই কাম্য নয়। আমাদের সবার মধ্যে স্পৃহা থাকতে হবে যে আমরা একটা ক্লিন ক্যাম্পাস চাই। প্রকৃতির চোখ জুড়ানো এ বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।

তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়কে বাড়াবার জন্য নিজেদের শ্রম, মেধা ও যোগ্যাতাকে কাজে লাগাতে চাই। আমাদের এই চেষ্টাগুলো বেঁচে থাক। রাবিপ্রবি এখন যে পরিসরে আছে, সে পরিসরে দ্রুত বড় হবে সেই প্রত্যাশায় সবার মাঝে সহযোগিতা, সহমর্মিতা এবং ধৈর্য্য রাখতে একসাথে কাজ করে যাবো।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি, ২০২৫ বুধবার বিকালে  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়। এ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৫ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।