Publish Date: 02 Feb 2026 03:24:29 AM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১১তম সভা আজ ৩১/০১/২০২৬ তারিখ রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় রাবিপ্রবি’র প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
মাননীয় ভাইস-চ্যান্সেলর রিজেন্ট বোর্ডের সভার শুরুতে স্বশরীরে উপস্থিত এবং অনলাইনে সংযুক্ত রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি রাবিপ্রবি’র একাডেমিক, প্রশাসনিক ও চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম রিজেন্ট বোর্ডের সদস্যবৃন্দের কাছে তুলে ধরেন।
উক্ত সভায় রিজেন্ট বোর্ডের ৯ম ও ১০ম সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এছাড়া শিক্ষক ও ড্রাইভার (হালকা) নিয়োগ ও আপগ্রেডেশন সংক্রান্ত বাছাইকরণের সুপারিশমালা; প্রণয়নকৃত নীতিমালাসমূহে অনুচ্ছেদ অন্তর্ভুক্তিকরণ; ১১-১৬ তম গ্রেড ও ১৬-২০তম গ্রেডের বকেয়া (এরিয়ার) সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব, বদলি ও পদায়ন প্রদান বিষয়ে অবহিতকরণ; কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশের অনুমোদন প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে অপসারণ/সাময়িক বরখাস্ত সংক্রান্ত বিষয়াদি বোর্ডকে অবহিত করা হয়। এছাড়াও রাবিপ্রবি’র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ শীর্ষক উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রস্তাবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিবিধ বিষয়ে রিজেন্ট বোর্ডের সদস্যদের অবহিত ও অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে সভায় রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর্দাথ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. ইউনুছ আহমেদ এবং রিসটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ সাইদুল ইসলাম স্বশরীরে উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর যুগ্ম সচিব (পারফমেন্স উদ্ভাবন) মিজ্ শামিম সুলতানা ও যুগ্ম সচিব (সরকারি মাধ্যমিক অধিশাখা) জনাব তরফদার মোঃ আক্তার জামীল, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), চট্টগ্রাম গবেষণাগারের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. সাইফুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (ইনমাস) চট্টগ্রাম-এর পরিচালক ও প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. পবিত্র কুমার ভট্টাচার্য্য, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম এর বিভাগীয় কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন, এবং রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক অনলাইনে রিজেন্ট বোর্ড সভায় সংযুক্ত ছিলেন।