All News
news

06 Mar 2025

রাবিপ্রবি নিজস্ব ডোমেইনে শিক্ষার্থীদের জন্য ই-মেইল একাউন্টের শুভ উদ্বোধন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডোমেইনে (rmstu.ac.bd) মাস্টার্স ও ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ই-মেইল একাউন্টের শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ আতিয়ার রহমান।

আজ বৃহস্পতিবার দুপুর ২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে এ উদ্বোধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রকল্প পরিচালক (ভা.), প্রক্টর, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এসময় ভাইস-চ্যান্সেলর মহোদয় তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাহিরের দেশে যাওয়ার জন্য বা যোগাযোগের জন্য gmail ব্যবহারের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ওয়েব বেইজড ডোমেইনে ই-মেইল ব্যবহার করলে সেটা তাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রকে খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের ডাটাবেইজ এর আওতায় আনা হবে এবং শিক্ষার্থীদের সাথে আমাদের সম্পূর্ণ যোগাযোগ এই ডাটাবেইজের মাধ্যমে হবে।

ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, শিক্ষার্থীদের কাছে শুধু এটাই চাওয়া, এই ই-মেইল এড্রেস ব্যবহার শুধুমাত্র ইতিবাচক কাজ যেমন: বিদেশে যাওয়ার ক্ষেত্রে, পেপার পাবলিকেশন, প্রতিদিনকার একাডেমিক যোগাযোগ এর ক্ষেত্রে ব্যবহার করবে।

news

27 Feb 2025

রাবিপ্রবি’তে কর্মকর্তাদের ‘অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন ও সময় ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে কর্মকর্তাদের জন্য অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন ও সময় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ২:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

তিনি উপস্থিত প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের কর্মদক্ষতা ও সময়ের ব্যবস্থাপনা বিষয়ক পদ্ধতিগত ও কৌশলগত বিষয়াদি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রেখে সঠিক লক্ষ্য নির্ধারণ করে ব্যক্তিগত ও পেশাগত জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার বিষয়ে আলোচনা করেন।

তিনি আরো বলেন, একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা কর্মকর্তাদের বিদ্যমান আইন, প্রজ্ঞাপন, বিধি-বিধান মেনে নৈতিকভাবে দায়িত্ব পালন করার উপর গুরুত্ব আরোপ করেন এবং টাইম ম্যানেজমেন্টের বিভিন্ন মডেল ও তত্ত্ব নিয়ে আলোচনা করেন।

তিনি প্রশিক্ষণার্থীদেরকে সঠিক জায়গায় সঠিক আচরণ করা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আলোকপাত করেন। তিনি আরো বলেন, ‘একজন দক্ষ সময় ব্যবস্থাপক হতে হলে সবাইকে র্স্মাট হতে হবে। একজন দক্ষ সময় ব্যবস্থাপকই হতে পারবেন, একটি প্রতিষ্ঠানের যোগ্য ব্যবস্থাপক। সময় ব্যবস্থাপনার মাধ্যমে পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধি পায়, সঠিক সময় ব্যবস্থাপনা পেশাগত ও মানসিক চাপ কমিয়ে ব্যক্তিজীবনকে সুন্দর করে তুলতে পারে ।

মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, সময় এবং কাজের যোগফলই জীবন আর টাইম ম্যানেজমেন্টটি জীবনের সফলতা। সঠিক সময়ে সঠিক কাজ করলে কর্মজীবনে নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে আর সফল কর্মজীবন মানেই সুখী সমৃদ্ধ জীবন।

প্রশিক্ষণে রাবিপ্রবি’র সকল কর্মকর্তাগণ প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর কোর্স পরিচালক জনাব সূচনা আখতার এবং রাবিপ্রবি'র উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি'র) জনাব মাহবুব আরাসহ অন্যান্যরা।

news

26 Feb 2025

কুয়েট উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় রাবিপ্রবি উপাচার্যের উদ্বেগ

বিগত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্খিত সহিংসতার জের হিসেবে একদল শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় আমি প্রতিবাদ ও উদ্বেগ জানাচ্ছি। নতুন এসময়ে যখন রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি বৈষম্যমূলক সমাজের অবসান ঘটিয়ে সাম্যের দেশ ও শিক্ষার পরিবেশ সৃষ্টিতে অগ্রসর হচ্ছে, তখন এরূপ একটি ঘটনা নিশ্চয়ই স্বাভাবিক নয়। আর যেকোনো সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নেই, তাই সমস্যার উদ্ভব হলে তার সমাধান আলোচনার মাধ্যমে হওয়াটাই সমীচীন মনে করি। দেশের শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষায়তনগুলোতে শান্তির পরিবেশ বজায় রাখা একান্তই জরুরী।

শিক্ষাদানের মতো মহান দায়িত্ব পালন করে জাতি গঠনের মহান ব্রতে যে শিক্ষক  নিয়োজিত, তাঁর উপর হামলা মেনে নেয়া যায় না। হামলা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না।

তাই কুয়েটে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি এবং উদ্ভুত পরিস্থিতিতে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি।

news

26 Feb 2025

বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আজ দুপুর ২:০০ ঘটিকায় রাঙ্গামাটি  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে সেবামূলক প্রতিষ্ঠান ‘বাঁধন’ এর সাথে ছাত্রজীবনে তাঁর পথচলা ও বাঁধন এর সংবিধান রচনায় তাঁর সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ছাত্রজীবনে দায়িত্ববোধ ও নিজের সাথে আত্মিক টান থেকে বাঁধনের সাথে সম্পৃক্ত হয়েছি। ‘বাঁধন’ এর কার্যক্রমের সম্প্রসারণের ফলে আজ এই প্রত্যন্ত অঞ্চলেও ‘বাঁধন’ স্বমহিমায় কাজ করছে।

তিনি তাঁর বক্তব্যে মানুষের কল্যাণে রক্তদানে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং ১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালে রক্তদানকারী শহিদদের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ২০২৪ সালে এসে আমরা দেখেছি মানুষ দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে ও জীবন বদলানোর জন্য রক্ত দিয়েছে। একটা শোষণমুক্ত সমাজ নির্মাণের জন্য আমাদের প্রতিদিনকার আবহটা আমরা ইতিবাচক করতে চাই।          

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙ্গামাটি অফিসের সহকারী পরিচালক জনাব মোঃ রাজু আহমেদ। এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ধীমান শর্মা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর নবাগত সভাপতি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব প্রমিত রায়, নবাগত সাধারণ সম্পাদক ফিশরিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী জনাব নাজমুল হাসান,  বিদায়ী সভাপতি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব মেহের নিগার রিমি, বিদায়ী সাধারণ সম্পাদক ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব আরিফুল ইসলাম এবং বাঁধন রাবিপ্রবি ইউনিটের অন্যান্য সদস্যদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

news

26 Feb 2025

রাবিপ্রবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ দুপুর ৩:৩০ ঘটিকায় রাঙ্গামাটি পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, ‘আমরা একটা চমৎকার সময়ের সান্নিধ্যে আছি এবং এই সময়টার জন্য অপেক্ষা করেছি। এসময়ে আমাদের অবশ্যই মনে রাখা উচিত আমরা ৫২ পার করে এসেছি, আমরা ১৯৭১ ভুলে যাইনি, এই সিঁড়ি বেয়ে আমরা শেষ পর্যন্ত ২০২৪ এ এসেছিলাম।’

ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের নবাগত শিক্ষার্থীদের সকলকে তিনি স্বাগত জানান এবং শিক্ষার্থীদের কাছে রাবিপ্রবি’র প্রত্যাশা নতুন দিগন্ত সৃষ্টি করবে। তিনি বলেন, ‘আজকে যারা নতুন, কাল তারা পুরাতন। নবাগত শিক্ষার্থীদের দায়িত্ব হচ্ছে এই নতুন সংস্কৃতি, নতুন ভাবনা এবং নতুন মূল্যবোধ দিয়ে পুরাতনকে ঢেকে ফেলা। নতুন এবং পুরাতনদের মাঝে যে সংযোগ সেতুটি, সেটি হোক আমাদের রাবিপ্রবি পরিবারের একাত্ম অনুষঙ্গ। আমাদের বিশ্ববিদ্যালয়কে একটা নতুন উচ্চতায় দেখতে চাই এবং তোমাদের মাধ্যমে আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চাই।’

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব আহমেদ ইমতিয়াজ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

news

21 Feb 2025

রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও আবাসিক হলসমূহে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সেই সাথে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে কালো ব্যাজ পরিধান করে।

সকাল ৮:৩০ ঘটিকায় রাবিপ্রবি'র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদয়ের সাথে নিয়ে ক্যাম্পাসে অবস্থিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এসময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন জনাব সূচনা আখতার, প্রক্টর জনাব সাদ্দাম হোসেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর, বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান এবং কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কী অসম পরিস্থির মধ্যে ৫২’র ভাষা আন্দোলন ও জাতীয় জীবন মুক্তির আকাঙ্খা তৈরী হয়েছিল তার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং মাতৃভাষার অধিকার আদায়ে যাঁরা বুকের রক্ত দেয়ার সাহস দেখিয়েছিলেন তাঁদেরকে স্মরণ করার জন্য এবং তাঁদের চেতনা ধারণ করে দেশ বিণির্মানের আকাঙ্খাকে গতিশীল করে সর্বকাজে নৈতিকতার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান ।

তিনি আরও বলেন, ১৯৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া পাঠ পূর্বক তাদের চিন্তা-চেতনা প্রবাহমান রাখার জন্য ও দেমপ্রেমে উদ্ধুদ্ধ হওয়ার জন্য দেশের ও দপ্তরের সকল কাজ দক্ষতা, নিষ্ঠা ও নৈকিতকতার সাথে সম্পন্ন করে দেশের মর্যাদা বৃদ্ধি করে জাতি হিসেবে মাথা উচুঁ দাড়াবার জন্য অঙ্গীকারবদ্ধ হবারআহবান জানান। এছাড়া অত্র অঞ্চলে উচ্চ শিক্ষার একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এ অঞ্চলের মানুষের উচ্চ শিক্ষা নিশ্চিতকল্পে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এই মহান শহীদ দিবস সহ যুগে যুগে যে সাহসী তরুন-যুবক-ছাত্র-জনতা প্রাণ দিয়ে দেশ ও জাতীর জীবনে যে মুক্তির নেশা তৈরী করেছিল তা যেন বৃথা না যায় সে বিষয়ে সর্তক থাকার কথা বলেন।

এরপর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির উদ্যেগে আয়োজিত বই মেলা মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

news

23 Feb 2025

রাবিপ্রবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের আয়োজনে আজ শুক্রবার সকাল ৯:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাসন অনুষদের ডিন জনাব সূচনা আখতার, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব সপ্তর্ষি চাকমা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব খোকনেশ্বর ত্রিপুরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রীদের হ্যান্ডবল খেলায় ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ রানার্স আপ হয়। ছাত্রদের ফুটবল খেলায় ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ রানার্স আপ হয়।

news

20 Feb 2025

রাবিপ্রবিতে আন্ত:বিভাগ শীতকালীন ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

ট্যুরিজম এন্ড  হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে ৩-১ গোলে হারিয়ে ম্যানেজমেন্ট বিভাগের চ্যাম্পিয়ন মুকুট জয়

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের আয়োজনে রাবিপ্রবি আন্ত:বিভাগ  শীতকালীন ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আজ ফাইনাল খেলায় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ বনাম ট্যুরিজম এন্ড  হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায়  ট্যুরিজম এন্ড  হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে ৩-১ গোলে হারিয়ে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন মুকুট জয় করে। আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় রাবিপ্রবি'র  কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাসন অনুষদের ডিন জনাব সূচনা আখতার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন, ট্যুরিজম এন্ড  হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোসাঃ হাবিবা, শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড  হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব খোকনেশ্বর ত্রিপুরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, খেলাধুলার পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়কে উচ্চতর শিখরে তোলার জন্য তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা চাই সবার মধ্যে এ বোধটা তৈরি হোক। তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে ময়লা ফেলে রাখে যা মোটেই কাম্য নয়। আমাদের সবার মধ্যে স্পৃহা থাকতে হবে যে আমরা একটা ক্লিন ক্যাম্পাস চাই। প্রকৃতির চোখ জুড়ানো এ বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।

তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়কে বাড়াবার জন্য নিজেদের শ্রম, মেধা ও যোগ্যাতাকে কাজে লাগাতে চাই। আমাদের এই চেষ্টাগুলো বেঁচে থাক। রাবিপ্রবি এখন যে পরিসরে আছে, সে পরিসরে দ্রুত বড় হবে সেই প্রত্যাশায় সবার মাঝে সহযোগিতা, সহমর্মিতা এবং ধৈর্য্য রাখতে একসাথে কাজ করে যাবো।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি, ২০২৫ বুধবার বিকালে  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়। এ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৫ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

news

19 Feb 2025

রাবিপ্রবিতে ছাত্রীদের হ্যান্ডবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগকে ১১-০ গোলে হারিয়ে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যকার হ্যান্ডবল ফাইনাল খেলা আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৩:৩০ ঘটিকায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এসময় রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব খোকনেশ্বর ত্রিপুরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই। যে যত বেশি খেলাধুলা করবে সে তত বিশ্ববিদ্যালয়সহ সমাজের নানা গুরুত্বপূর্ণ যায়গায় ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।

ফাইনাল খেলায় ম্যানেজমেন্ট বিভাগ বনাম ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ অংশগ্রহণ করে। খেলায় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগকে ১১-০ গোলে হারিয়ে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন হয়।

খেলায় ম্যানেজমেন্ট বিভাগের মোহিনী চাকমা ৭ গোল, কেটি বম ২ গোল এবং অভিনন্দা তঞ্চংগ্যা ২ গোল করে।