All News

07 Nov 2025

রাবিপ্রবি’তে ‘বৈশ্বিক র‌্যাঙ্কিং প্রক্রিয়া’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ও রিসার্চ এন্ড ইনোভেশন মেনেজমেন্ট সেল (আরআইএমসি) এর যৌথ উদ্যোগে ‘বৈশ্বিক র‌্যাঙ্কিং প্রক্রিয়া’ বিষয়ক একটি সেমিনার আজ ০৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি’র প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবিপ্রবি’র র‌্যাঙ্কিং ও স্ট্র্যাট্যাজিক ডেভেলপমেন্ট সেল এর অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হুসাইন।

উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব জুনাইদ কবির। তিনি আগত অতিথিবৃন্দকে রাবিপ্রবি’তে স্বাগত জানান এবং বৈশ্বিক র‌্যাঙ্কিং-এ নোবিপ্রবি’র সাফল্যের জন্য অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তাদের পথ অনুসরন করে রাবিপ্রবি-ও অদূর ভবিষ্যতে বৈশ্বিক র‌্যাঙ্কিং-এ স্থান করে নেবে। তিনি বলেন আজকের এ সেমিনার থেকে আমরা যে দিক-নির্দেশনা ও পরামর্শ পাবো তা অনুসরণ করে এগিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাবো। অতঃপর রাবিপ্রবি’র রিসার্চ এন্ড ইনোভেশন মেনেজমেন্ট সেল (আরআইএমসি) এর পরিচালক (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভগের সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন আরআইএমসি-র ফাংশন ও কার্যক্রম সর্ম্পকে সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন যা রাবিপ্রবি’কে বৈশ্বিক র‌্যাঙ্কিং-এ উত্তরণ ঘটাতে সমর্থ্য হবে এবং কিভাবে নিজেদের মেধাভিত্তিক কর্মসমূহ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা যায় তার প্রক্রিয়গত বিষয়াদি উপস্থাপন করেন।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবিপ্রবি’র র‌্যাঙ্কিং ও স্ট্র্যাট্যাজিক ডেভেলপমেন্ট সেল এর অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হুসাইন। তিনি তার উপস্থাপিত দীর্ঘ প্রবন্ধে একটি বিশ্ববিদ্যালয়কে কিভাবে বৈশ্বিক র‌্যাঙ্কিং-এ উত্তীর্ণ করা যায় তার আন্তর্জাতিক প্রক্রিয়াসমূহ ও পদ্ধতিসমূহ নিয়ে পুঙ্খানুপুঙ্খরুপে বিস্তারিতভাবে প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাঙ্কিং কি, কেন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রয়োজন, সমাজে ও শিক্ষার্থীদের মাঝে র‌্যাঙ্কিং এর প্রভাব, কিউএস এশিয়া ও কিউএস ওয়ার্ল্ড বিষয়ে এবং কিউ-১ কিউ-২ গবেষণা ও প্যাটেন্ট তৈরি করার বিষয়ে তত্ত্বগত আলোচনা করেন। এগুলো অর্জন করার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, দপ্তর, শিক্ষার্থী, অ্যালামনাই এর দাপ্তরিক তথ্য এবং শিক্ষক-গবেষকগণের গুণগতমান সমৃদ্ধ স্কোপাস গবেষণা ও বিভিন্ন সংশ্লিষ্ট প্রজেক্ট গ্রহণ করার উদ্যোগের কথা বলেন এবং তা সমাজে কী ইতিবাচক ফলাফল বয়ে আনছে অর্থ্যাৎ একাডেমিক শিক্ষা কার্যক্রম ও গবেষণা কার্যক্রমের বহুমাত্রিক তথ্য সংগ্রহ করে বৈশ্বিক র‌্যাঙ্কিং প্রোফাইলে ইনপুট প্রদানসহ সংশ্লিষ্ট টেনিক্যাল প্রক্রিয়া যেমন তুলে ধরেন তেমনি এ কাজ করার চ্যালেঞ্জ ও প্রতিকূলতাসমূহ নির্দ্বিধায় ব্যক্ত করেন।

বিশেষ অতিথি নোবিপ্রবি’র প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হক রাবিপ্রবি’র নান্দনিক পরিবেশের প্রশংসা করেন এবং পূর্বের তুলনায় এসময়ের অবকাঠামোগত অগ্রগতির তুলনামূলক আলোচনা করে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে এ বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি অব্যাহত থাকবে। তাঁকে আজকের এ গুরুত্বপূর্ণ সেমিনারে আমন্ত্রণ জানানোর জন্য রাবিপ্রবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি নোবিপ্রবিতে র‌্যাঙ্কিং নিয়ে কাজ করতে যে  পদ্ধতি ও কৌশল অবলম্বন করেন এবং যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা তুলে ধরেন। তিনি বলেন যত বাধা আসক না কেনো বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলে, সততার সাথে থাকলে তা অতিক্রম করা সম্ভব। সফলতার জন্য সবাইকে সহযোগী মনোভাব দেখাতে হবে এবিষয়ে তিন গুরুত্বারোপ করেন।

  

সেমিনারের প্রধান অতিথি নোবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ দেখে মুগ্ধ হন এবং নোবিপ্রবি’কে র‌্যাঙ্কিং-এ উত্তীর্ণ করানোর জন্য তাঁর গৃহীত কর্মসূচী ও পরিকল্পনাসমূহ বিস্তৃত আকারে তুলে ধরেন এবং তা বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রমের কথা বলেন। সুষ্ঠু পরিকল্পনা  ও সৎ সাহস নিয়ে এগিয়ে গেলে এবং সকল অংশীজনদেরকে অংশগ্রহন করাতে পারলে কোন কাজই অসম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি তাঁর অতীত স্মৃতিচারণ করে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের আগ্রহ ও কর্মক্ষমতার পর্যবেক্ষনের কথা তুলে ধরেন এবং বলেন রাবিপ্রবি অত্র অঞ্চলের মেধাসম্পদ ব্যবহার করে একটি অনন্য বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হতে পারবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। বৈশ্বিক র‌্যাঙ্কিং-এ রাবিপ্রকে স্থান করে দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

সেমিনারের সভাপতি মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয় বলেন, রাবিপ্রবিকে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে নেয়ার জন্য কাজ শুরু করা দরকার ছিল আজ তার সূচনা হলো, আমরা এ লক্ষ্যে কাজ করে যাবো এবং একদিন এ বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-এ থাকবে আশা করছি। এ লক্ষেই আমরা কাজ করছি, ইতোমধ্যে আরআইএমসি, আইকিউএসি, আরআইসি তৈরি করেছি ও এর কার্যক্রম চলমান রয়েছে আরো কিছু প্রজেক্ট যেমন ‘ট্যুরিজম হাব, রিসার্চ এন্ড ইনোভেশন হাব’ প্রক্রিয়াধীন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আধুনিকীকরণ, পরীক্ষা দপ্তর অটোমেশন করারে উদ্যোগ নেয়া হয়েছে। এগুলোর মধ্য দিয়ে আমরা ক্রমান্বয়ে করণীয়গুলো সম্পন্ন করে র‌্যাঙ্কিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন আজকের এ সেমিনারের এ আলোচনা শুনে আমরা সবাই উপকৃত হলাম এবং আমি সাহস পেলাম। তিনি শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি সবাইকে একটি টিম হিসেবে কাজ করার আহবান জানান। তিনি ক্যাম্পাসে একটি মেগাশপ করার পরিকল্পনার কথা ব্যক্ত করেন। তিনি অত্র অঞ্চলের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে বির্তক প্রতিযোগিতা আয়োজনের আগ্রহের কথা বলেন। এ সেমিনার আয়োজনের জন্য আইকিউএসি এবং আরআইএমসিকে ধন্যবাদ জানান এবং নোবিপ্রবি’র সম্মানিত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) জনাব মাহবুব আরাসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

news

04 Nov 2025

রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি’র সাংগঠনিক সপ্তাহ-২০২৫ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি’র সাংগঠনিক সপ্তাহ-২০২৫ উপলক্ষে আজ ০৩ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ সোমবার দুপুর ০২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিশেষ কর্মশালায় ‘Ethics and Morals’ বিষয়ে বক্তব্য রাখেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে শিক্ষা ও পেশাগত জীবনে নীতি-নৈতিকতা মেনে সামাজিক দায়িত্ব পালনের আহবান জানান। তিনি ব্যক্তি জীবনে নৈতিকতা চর্চায় সততা, পারস্পরিক সম্মান, আনুগত্য, ন্যায্যতা, সমতা ও অনুরুপ গুণাবলী নিজেদের মধ্যে প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন যা সমাজ-পরিবার-রাষ্ট্র গঠনে বিশেষ ভূমিকা রাখবে। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যত নাগরিক। নাগরিক দায়িত্ব পালনে এগুলো বিশেষ নিয়ামকের ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদেরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখে তাদের জীবনে রোল মডেল নির্বাচন ও অনুসরণ করে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। বির্তাকিকদেরকে বির্তক চর্চায় নীতি-নৈতিকতা ও মূল্যবোধ মেনে যুক্তি ও তথ্য উপস্থাপন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উক্ত কর্মশালায় রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি’র সভাপতি হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জনাব মোঃ আয়নুল ইসলাম বক্তব্য রাখেন এবং রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি’র কার্যনির্বাহী সদস্য ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জনাব আমাতুল্লাহ ফারাবী ঈশা সঞ্চালনা করেন। কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

news

03 Nov 2025

রাবিপ্রবি’তে Management Business Society এর উদ্যোগে ‘From Campus to Career’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Management Business Society (MBS) এর আয়োজনে ও Edulife IT Institute, Khagrachari এর সহযোগিতায় আজ ০২ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ রবিবার সকাল ১০:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে ‘From Campus to Career’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি তাঁর বক্তব্যে স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন কাহিনী তুলে ধরে শিক্ষার্থীদেরকে বিভিন্ন সেক্টরে ক্যারিয়ার গড়ার আহবান জানান। তিনি বলেন, যেকোনো ক্যারিয়ারে তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে- অন্তর্ভুক্তি (Affiliation), স্বাধীনতা (Freedom) এবং প্রাধিকার (Authority) বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে চাকরিতে এই তিনটি জিনিস থাকবে, সেসকল চাকরি স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ হবে। শিক্ষার্থীদেরকে তাদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির সাথে সাথে Analytical Skill, Critical Thinking Skill, Communication Skill উন্নত করার আহবান জানান। দক্ষতার ঘাটতিসমূহ শনাক্ত করে সেগুলো কাটিয়ে উঠে নিজের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে ক্যারিয়ারে সফল হওয়ার আহবান জানান। এছাড়াও ক্যারিয়ারে ওয়ার্ক-লাইফ ও ইমোশনাল ব্যালেন্স থাকার বিষয়ে তিনি আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদেরকে নিজেদের যে পেশায় আগ্রহ ও দক্ষতা আছে, তা বেছে নেওয়ার জন্য উৎসাহিত করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, ম্যানেজমেন্ট অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন এবং ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতারসহ ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি’র সভাপতি হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব সৈকত বৈদ্য বক্তব্য রাখেন এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব রবিউল কাউসার সঞ্চালনা করেন।

উক্ত সেমিনারে Edulife IT Institute, Khagrachari এর সিইও জনাব আমির হোসেন রোজেলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।   

news

30 Oct 2025

রাবিপ্রবি’তে ‘এয়ার টিকেট রির্জাভেশন ও টিকেটিং’ সংক্রান্ত কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগ ও Sabre Travel Network Limited Bangladesh এর যৌথ আয়োজনে টিএইচএম এর শিক্ষার্থীদের জন্য   দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালা শেষে আজ ৩০ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর ০২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে “Sabre Global Distribution System for Airline Reservation and Ticketing” সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। মাননীয় ভাইস-চ্যান্সেলর যোগাযোগ দক্ষতার উন্নয়ন এবং ইতিবাচক আচরণ দিয়ে শিক্ষার্থীদেরকে তাদের পর্যটন শিল্পের অংশীজনদেরকে সেবা প্রদানে উৎসাহিত করেন। তিনি বলেন, রাঙ্গামাটি জেলা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যকে দেশের মানুষের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করতে হবে। বিদেশী পর্যটকদের কাছে রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে হবে এবং তাদের এ অঞ্চলে ভ্রমণের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ, অবকাঠামো উন্নয়ন ও ভ্রমণে বিধি-বিধান শিথিল করার পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান। শিক্ষার্থীদের পর্যটন শিল্পের উন্নয়নে এবং পর্যটন শিল্পে ক্যারিয়ার গঠনে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার জন্য উৎসাহিত করেন।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোসা: হাবিবা সভাপত্বিত করেন এবং প্রভাষক জনাব মোঃ নাফিজ মন্ডল সঞ্চলনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব জি এম সেলিম আহমেদ, Sabre Travel Network Limited Bangladesh এর মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ সাহাবুল আলম ও সহকারী ব্যবস্থাপক (কাস্টমার সার্পোট এন্ড ট্রেনিং) জনাব মোঃ সাইফুল্লাহ রাব্বি। এছাড়াও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

news

30 Oct 2025

রাবিপ্রবি’তে শ্রেণি প্রতিনিধিবৃন্দের সাথে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ বুধবার সকাল ১১:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভিন্ন ব্যাচের শ্রেণি প্রতিনিধিবৃন্দের সাথে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় ক্যান্টিনে মানসম্মত খাবার পরিবেশন, স্থান সংকুলান, নারী শিক্ষার্থীদের আলাদা বসার জায়গাসহ সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানবাহনের ট্রিপের সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন বিভাগে তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি অধিক সংখ্যক শিক্ষা সফর, ব্যবহারিক ক্লাস ও ল্যাব রুমের সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা তাদের দাবিসমূহ তুলে ধরেন।

সভায় উপস্থিত শ্রেণি প্রতিনিধিদের উত্থাপিত চাহিদা ও দাবিসমূহের প্রেক্ষিতে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ইতোমধ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচী ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমুলক কাজের বিস্তারিত বর্ণনা তুলে ধরেন এবং দ্রুত এগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন এবং শিক্ষার্থীদেরকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে ধৈর্য সহকারে তাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের যেকোন সমস্যা ও দাবি যে কেউ যেকোনো সময় আমার সাথে কিংবা আজকের সভায় গঠিত শ্রেণী প্রতিনিধিদের ফোরামের মাধ্যমে তুলে ধরতে পারবে। ক্যান্টিন সম্পর্কিত যেকোন অভিযোগ শোনা মাত্র আমরা ক্যান্টিন পরিচালনা কমিটির সদস্যদের সাথে সভার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করছি। অতি শীঘ্রই আমরা নারী শিক্ষার্থীদের আলাদা বসার জায়গাসহ সকল শিক্ষার্থীদের বসার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। বিদ্যুৎ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সাথে যোগাযোগ করে পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও কর্মীরা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য পরিদর্শন করে প্রাক্কলন কাজ সম্পন্ন করেছেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য সকাল ও বিকালে ট্রিপ সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদিত তিনটি মিনিবাস ও একটি অ্যাম্বুলেন্স ক্রয়ের প্রক্রিয়া আগামী জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও লাইব্রেরী ভবনের দ্বিতীয় তলায় ল্যাব রুম সম্প্রসারণের কাজ চলমান রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং বাড়ানোর জন্য প্রয়োজনীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

উক্ত সভায় বিভিন্ন ব্যাচের ৩৮ জন শ্রেণী প্রতিনিধি, রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ম্যানেজমেন্ট অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন, সহকারী প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব জি এম সেলিম আহমেদ এবং সহকারী প্রক্টর ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ এজাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

news

28 Oct 2025

রাবিপ্রবি’তে RMSTU Photography Club এর উদ্যোগে Balancing Passion and Profession’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২৮ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার দুপুর ০২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে RMSTU Photography Club এর উদ্যোগে “Balancing Passion and Profession’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান অনলাইনে সংযুক্ত ছিলেন। প্রোগ্রামে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফটোগ্রাফিক অলিম্পিয়াড এর অ্যাম্বাসেডর ও রুপালী ব্যাংক পিএলসি এর এজিএম জনাব পিনু রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির এবং সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী ও উক্ত ক্লাবের মডারেটর ও ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব মোঃ নাফিজ মন্ডল উপস্থিত ছিলেন।

সেমিনারে আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন ফটোগ্রাফার জনাব পিনু রহমান তার কর্মজীবনের পাশাপাশি তার শখের কাজ ফটোগ্রাফিতে কিভাবে সাফল্য অর্জন করেছেন তা নিয়ে আলোচনা করেন। পেশাগত জীবন ও সৃষ্টিশীল মানসের মধ্যে ভারসাম্য তৈরির প্রকৌশল এবং নিয়ম-কানুন বেড়াজাল ও শিল্পীসত্তার স্বাধীন চিন্তামগ্ন মনের আবেগ প্রকাশের মধ্যে যৌক্তিকবোধ তৈরির গল্প তিনি তার যাপিত জীবনের অভিজ্ঞতার আলোকে বর্ণনা করেন। তিনি ফটোগ্রাফির তাত্ত্বিক ও প্রায়োগিক দিকে এবং একটি ছবি বা সাবজেক্ট কিভাবে তৈরি করতে হয় তার অন্তরদৃষ্টি তৈরির উপাদান নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, জীবনকে যাপন নয় তাকে উদযাপন করতে শিক্ষতে হবে।

পরিশেষে তিনি তার দেশ-বিদেশে প্রশংসিত ও পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো প্রদর্শন করেন।

news

28 Oct 2025

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের রাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আখতার, আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১:০০ ঘটিকায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন। এসময় ভাইস-চ্যান্সেলর মহোদয় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং রাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আখতার মহোদয়, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে এ বিশ্ববিদ্যালয় অত্র অঞ্চলের সম্পদ, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এ আশাবাদ ব্যক্ত করেন। বিশেষত কাপ্তাই লেক কেন্দ্রিক মৎস্য উন্নয়ন ও বিপণন বিষয়ক প্রজেক্ট গ্রহণ এবং গবেষণার মাধ্যমে এ সেক্টরের উন্নয়নে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসার আহবান জানান।

মতবিনিময় সভা শেষে জুলাই’২৪ গণ-অভ্যুত্থানের প্রতীক বিজয় স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন এবং অবকাঠামোগত চলমান নির্মাণ কাজ অবলোকন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নান্দনিক প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন। অবকাঠামোগত নির্মাণকাজ প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য বজায় রেখে সম্পন্ন করার বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেন।

news

28 Oct 2025

রাবিপ্রবি’তে Thalassemia Awareness & Screening Campaign অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২৭ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ ‘Thalassemia Awareness & Screening Campaign’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। তিনি এ রোগ নিয়ে গ্রামীণ সমাজে অনেক গল্প প্রচলিত আছে, যা কুসংস্কার দ্বারা আচ্ছাদিত। বিজ্ঞানের এ যুগে গ্রামীণ এসব বিশ্বাস থেকে আমরা বেরিয়ে এসেছি। তারপরও এখনো সচেতনতার অভাব রয়েছে। আজকের এ উদ্যোগ, বিশেষত কী-নোট স্পিকার আমাদেরকে থ্যালাসেমিয়া সম্পর্কে অনেক অজানা তথ্য প্রদান করবেন। এ রোগটি কি হারে বাড়ছে তা জানা দরকার। ছোটবেলায় দেখেছি কারো চোখ, হাত, পা সাদা হয়ে গেলে জিনের আছর হয়েছে এমন কথা শুনেছি। কিন্তু এখন আমরা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানি। এটি একটি জেনেটিক ডিসঅর্ডার। এছাড়া বর্তমানে নাগরিকদের জীবন যাপনের অভ্যাসগত পরিবর্তনও এর জন্য দায়ী। যেমনঃ সঠিক সময়ে না ঘুমিয়ে গভীর রাত পর্যন্ত স্ক্রিন ডিভাইস ব্যবহার করায় প্রয়োজনীয় হরমোন নিঃসরণে বাঁধা, প্রসেড ফুডে অভ্যস্ত হওয়া, এস্ট্রেস থাকা ইত্যাদি অর্থাৎ লাইফ স্টাইল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই সুস্থতার জন্য লাইফ স্টাইল রিসেইপ করা জরুরি। একটি সুস্থ প্রজন্মের জন্য বৈজ্ঞানিকভাবে জীবন যাপনের অভ্যাস গড়ে তোলা এবং তা লাভ করার জন্য সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তার ব্যতয় ঘটলে পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়ী থাকবো। বিশ্ববিদ্যালয়ে এ ধরণের সচেতনতামূলক আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদেরকে বিনামূল্যে থ্যালাসেমিয়া স্ক্রীনিং এর জন্য আহবান জানান। সচেতনতামূলক ক্যাম্পেইনটিতে ১৫০ জন  শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা অ কর্মচারীরা বিনামূল্যে থ্যালাসেমিয়া রোগের পরীক্ষা করেন।

প্রোগ্রামে কী-নোট স্পিকার হিসেবে Bioted এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ সওগাতুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে ম্যানেজমেন্ট বিভাগের মোঃ সামসিদ দোহা উৎস উপস্থাপনা করেন।

বিশ্ববিদ্যালয়ে Bioted এ সচেতনতামূলক ক্যাম্পেইনটি আয়োজন করেন এবং Base Care Foundation Bangladesh ও GenX প্রতিষ্ঠানসমূহ ক্যাম্পেইনটির সার্বিক সহযোগিতা ও কারিগরি সহযোগিতায় করেন।

থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ যা জিন মিউটেশনের কারণে হয়। হিমোগ্লোবিন চেইনের মিউটেশনের ফলে রক্তে হিমোগ্লেবিনের মাত্রা আশংকাজনকভাবে কমে যায় এবং রোগীর দেহে পর্যাপ্ত পরিমান লোহিত রক্তকণিকা তৈরি হয় না। রক্ত সঞ্চালন এই রোগের একমাত্র সহজ চিকিৎসা, যে কারণে একজন থ্যালাসেমিয়া রোগীকে প্রতিমাসে ১ থেকে ২ ব্যাগ পর্যন্ত নিতে হতে পারে। এই রোগের চিকিৎসা হচ্ছে রক্ত সঞ্চালন, আয়রন চিলেশন, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন ও জিন থেরাপি। এই রোগ প্রতিরোধ করার উপায় বিবাহ-পূর্ব স্ক্রীনিং, গর্ভস্থ শিশুর স্ক্রীনিং, সামাজিক সচেতনতা ও জেনেটিক কাউন্সেলিং।

news

28 Oct 2025

রাবিপ্রবি’তে নির্মানাধীণ প্রশাসনিক ভবন ০১- এর পিএল লেভেলের ছাদ ঢালাই উদ্বোধন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২৭ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ সোমবার সকাল ০৮:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের নির্মানাধীণ প্রশাসনিক ভবন ০১- এর পিএল লেভেলের ছাদ ঢালাই উদ্বোধন করেন

বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

এসময় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, চেয়ারম্যান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্প (২য় সংশোধিত) এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটি এর নির্বাহী প্রকৌশলী জনাব বিজক চাকমা, সহকারী প্রকৌশলী জনাব আলো জ্যোতি চাকমা, রাবিপ্রবি প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

news

27 Oct 2025

রাবিপ্রবিতে a2i এর উদ্যোগে Inspiring Role Model Talks for the Future Leaders in Stem বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২৬ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ a2i এর উদ্যোগে ‘Inspiring Role Model Talks for the Future Leaders in Stem’ বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

“Career Knows No Gender” এই স্লোগানকে সামনে রেখে SheStem- প্রকল্পটি নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত হচ্ছে, যা পাঁচজন সম্মানিত কন্সর্টিয়াম অংশীদার - 10 মিনিট স্কুল, a2i, ডেভলার্ন কাউন্সেলিং, লাইটক্যাসল পার্টনারস এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ - এর একটি যৌথ প্রচেষ্টা। এই উদ্যোগের লক্ষ্য হল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পাবলিক/বেসরকারি ব্যবসার মধ্যে ব্যবধান পূরণ করা - STEM ক্যারিয়ারে দক্ষতা, সম্পৃক্ততা, অংশগ্রহণ, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি বৃদ্ধি করা। এর মূল লক্ষ্য হল STEM ক্ষেত্রগুলিতে আরও বেশি সংখ্যক নারীকে উৎসাহিত করা নয় বরং এই ক্ষেত্রগুলিতে তাদের ধারাবাহিক অগ্রগতি, ক্ষমতায়ন এবং সাফল্য নিশ্চিত করা।

প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। মাননীয় ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে চাই। তিনি শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজের সাথে যুক্ত হয়ে তাদের মূল্যবান সময়কে কাজে লাগিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করে অগ্রসর হওয়ার আহবান জানান।

উক্ত প্রোগ্রামটির সার্বিক পরিচালনা করেন রাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম।

সেমিনারে সম্মানিত বক্তাগণ হলেন- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লি. এর মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান; a2i এর সিনিয়র কনসালটেন্ট (প্রধান কারিগরি উপদেষ্টা) জনাব মোহাম্মদ মাসুদুর রহমান; রহিমআফরোজ বাংলাদেশ লি. এর দলীয় মানবসম্পদ প্রধান জনাব রিফাত সুলতানা; কাউন্সেলর এবং মানসিক স্বাস্থ্য প্রাথমিক চিকিৎসা বিশেষজ্ঞ এবং জনাব মাইজুরা আইলিন আবদুল্লাহ; গ্রামীন ফোনের (জিপি) টেকনোলজি স্ট্রেটেজি এন্ড ট্রান্সফরমেশন ব্যবস্থাপক জনাব ফারাহ তানজিম এবং a2i, আইসিটি ডিভিশন এর লীড রির্সোস মবিলাইজেশন ও মডারেটের জনাব মোঃ শাহরিয়ার হাসান।

ড. ইমাদুর রহমান তাঁর বক্তব্যে স্যাটেলাইট নেটওয়ার্ক ও ফাইবার অপটিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার কোলাবোরেশন নিয়ে আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেনো রাঙ্গামাটির বেতবুনিয়া ভু-উপগ্রহ কেন্দ্রসহ আইসিটি সেক্টরের বিভিন্ন সরকারি দপ্তরে ইন্টার্নশিপ করা এবং এ নীতিমালা বাস্তবায়নের কাজ প্রক্রিয়াধীন এ কথা জানান। তিনি স্যাটেলাইট প্রযুক্তিকে কাজে লাগিয়ে গভীর সমুদ্রে মাছ ধরা জেলেদের জীবন রক্ষা ও আন্তর্জাতিক সীমারেখা মেনে চলার সম্ভাবনা সম্পর্কে বর্ণনা করেন। রিমোট সেন্সিং কাজে লাগিয়ে দেশে খাদ্যশস্য উৎপাদন, প্রাক্কলন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আলোচনা করেন।

জনাব ফারাহ তানজিম শিক্ষার্থীদের কাছে দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সাথে দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। কর্মজীবনে সফলতা পেতে শিক্ষার্থীদেরকে ASPIRE এর acronym- Adaptability , Strategy, People, I (ownself), Raise Others, Evolve- সমূহ মেনে নিজের কৌশলগত পরিবর্তন সাধন করে, নিজের প্রতি আত্ববিশ্বাস রেখে, অন্যদেরকে সাথে নিয়ে বিকশিত হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশে টেলিকমিউনিকেশন সেক্টরের 4G তে উত্তরণের বিভিন্ন পর্যায়সমূহ এবং বিশ্বে প্রযুক্তিগত উন্নয়নের বিভিন্ন দিক - machine learning, artificial intelligence এবং chatGPT এর ব্যবহার সম্পর্কে আলোচনা করেন।

জনাব রিফাত সুলতানা তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে Rahimafrooz Bangladesh Ltd. কোম্পানিতে নারী শিক্ষার্থীদেরকে ইন্টার্নশিপ ও কাজ করার সুযোগ সম্পর্কে ধারণা প্রদান করেন এবং সামাজিক বাঁধা অতিক্রম করে বিভিন্ন কর্পোরেট সেক্টরে সফল হওয়া ব্যক্তিদেরকে রোল মডেল ধরে নারী শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহবান জানান। তিনি LinkedIn এর প্রোফাইলে নিজেদের দক্ষতা ও কর্মঅভিজ্ঞতা তুলে ধরাসহ একটি আকর্ষণীয় সিভি তৈরি করার পরামর্শ প্রদান করেন।

জনাব মোহাম্মদ মাসুদুর রহমান তাঁর বক্তব্যে আইসিটি ডিভিশনের মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরের ২৭ টির অধিক প্রকল্প এবং ১৩ টি প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করার সুযোগ এবং উদ্ভাবনী অ্যাওয়ার্ড সম্পর্কে তুলে ধরেন।

এই প্রকল্পটি বাংলাদেশে STEM ক্ষেত্রে নারীদের মাত্র ১৪% অংশগ্রহণ বিষয়টিকে গুরুত্ব দিয়ে নারীবান্ধব শিক্ষামূলক পরিবেশ তৈরি করে, নারী রোল মডেলদের প্রচার করে এবং শিক্ষাদান পদ্ধতি উন্নত করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে STEM ক্যারিয়ারে দক্ষতা, সম্পৃক্ততা এবং অন্তর্ভুক্তি বৃদ্ধি করার জন্য কাজ করছে। শিক্ষা এবং কর্মক্ষেত্র উভয় ক্ষেত্রেই গভীর লিঙ্গ বৈষম্যকে প্রতিফলিত করে, যা দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাকে ব্যাহত করে। গবেষণা থেকে জানা যায় যে STEM-এ আগ্রহী প্রায় অর্ধেক মেয়েই নারী রোল মডেলদের সাথে পরিচিত হয় না এবং ১৬ বছর বয়সে, মাত্র ২৫% মেয়ে বিজ্ঞানীদের নারী হিসেবে কল্পনা করে। গণিতে ছেলেদের এবং পড়া এবং গৃহস্থালির কাজে মেয়েদের পছন্দের সামাজিক পক্ষপাত অল্পবয়সী মেয়েদের মধ্যে আগ্রহ এবং আত্মবিশ্বাসের উল্লেখযোগ্য হ্রাস ঘটায়। এই প্রকল্পটি মাধ্যমে নারীকে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার এবং দক্ষতা অর্জনে ক্ষমতায়ন করবে যার ফলে বাংলাদেশে লিঙ্গ সমতা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

ফায়ারসাইড চ্যাটের উদ্দেশ্য হচ্ছে নারী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা ও অনুপ্রাণিত করার জন্য দক্ষ নারী STEM পেশাদারদের রোল মডেল হিসেবে উপস্থাপন করা। এছাড়াও শিল্প-শিক্ষার সাথে সংযোগ স্থাপন; শিক্ষা থেকে পেশাদার জীবনে STEM ক্যারিয়ার নেভিগেট করার জন্য অন্তর্দৃষ্টি এবং ব্যবহারিক পরামর্শ প্রদান করা; নেটওয়ার্কিং এর মাধ্যমে শিক্ষার্থী এবং পেশাদারদের মধ্যে নেটওয়ার্কিং ও কমিউনিটি গড়ে তুলা।

উক্ত প্রোগ্রামটি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

news

24 Sep 2025

রাবিপ্রবি’তে ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক এক সেমিনার আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ বুধবার দুপুর ১২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি কর্মচারীদেরকে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় যথার্থতা, সুস্পষ্টতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখার জন্য পাবলিক প্রকিউরমেন্ট রুলস, আর্থিক বিধিবিধান বিষয়ে জ্ঞান অর্জন ও তা কর্মক্ষেত্রে প্রয়োগ করার আহবান জানান।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির ডিস্ট্রিক একাউন্ট এন্ড ফিন্যান্স অফিসার জনাব গিয়াসউদ্দীন চৌধুরী। তিনি আর্থিক ব্যবস্থাপনার মূল বিষয়সমূহ- পরিকল্পনা, বাজেট প্রণয়ন, সঞ্চয়, বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা, আয়কর ব্যবস্থাপনা, জেনারেল ফিন্যান্সিয়াল রুলস, রাষ্ট্রীয় ও সরকারি আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনার চ্যালেঞ্জসমূহ এবং এ চ্যালেঞ্জসমূহ উত্তরণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।

news

24 Sep 2025

মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

এসময় বিশেষ অতিথি হিসেবে ডগলাস এ কম্পেল ফাউন্ডেশন এর সভাপতি ভেনা: মুজিন সুনিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ভেনা: শ্রদ্ধা লংকার মহাথেরো এবং স্বাগত বক্তব্য রাখেন মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব অশোক কুমার চাকমা।

নবীনদের উদ্দেশ্য মাননীয় ভিসি বলেন, একজন শিক্ষার্থীর তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভংগি। শুধু একাডেমিক সার্টিফিকেট অর্জনে একজন শিক্ষার্থী জীবনে সাফল্য লাভ করতে পারেনা। সেজন্য তাকে এই তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে। সেই সাথে সফট স্কিল প্রতিটি শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সামনে নিজেদের রাঙামাটি এবং এই এলাকার কমিউনিটিদের এগিয়ে নিতে হলে তোমাদের মত নবীনদের অনেক দায়বদ্ধতা রয়েছে। নিজেদের মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে তোমাদের সামনে উচ্চ শিক্ষার দ্বারে পৌঁছাতে নিজেদেরকে তৈরি করতে হবে। সেজন্য সামর্থ্যের সবটুকু উজার করে দিতে হবে। নিজের শেকড়কে ভুলে গেলে চলবেনা। যে প্রতিষ্ঠান ও যে এলাকা তোমাদের বড় করে তুলেছে, সে প্রতিষ্ঠান ও এলাকাকে ভালবাসতে হবে এবং সেবার জন্য সেখানে ফিরে আসতে হবে। এছাড়া তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত তরুণরা যেন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করে সে দিকে খেয়াল রাখার আহবান জানান।